প্রিন্ট এর তারিখঃ Apr 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 11, 2025 ইং
আওলাই ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের এমপি প্রার্থী মাসুদ রানা প্রধানের সাথে সাক্ষাৎ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন বিএনপির সভাপতি, সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ১১ নভেম্বর বিকাল ৪টায় নতুনহাটে জয়পুরহাট এক আসনের এমপি প্রার্থী ও জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মাসুদ রানা প্রধানের সাথে সাক্ষাৎ করেন।
এসময় আওলাই ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা মাসুদ রানা প্রধানকে আশ্বস্ত করেন আমরা কঠোরভাবে কাজ করে যাচ্ছি যাতে আওলাই ইউনিয়নে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে পারি। তারা জয়পুরহাট এক আসনের ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধানকে বলেন আপনি নিশ্চিত থাকুন আমরা আওলাই ইউনিয়নে ধানের শীষকে বিপুল ভোটে নির্বাচিত করবো এবং আপনাকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে এমপি হিসেবে পাঠাবো।
জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও জয়পুরহাট এক আসনে ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান বলেন আপনারা সকলেই নিজেই ধানের শীষের প্রার্থী মনে করে কাজ করবেন।ধানের শীষ মার্কা আমার একার মার্কা না এটা বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও এদেশের জনসাধারণের মার্কা। তাই আপনারা নিজে ধানের শীষে ভোট দিবেন ও অন্যদেরকেও ভোট দিতে বলবেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ dailykalerbangladesh